সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • বিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে শিক্ষার্থীদের পরামর্শ পরিবেশবিদ মতিন সৈকতের

    বিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে শিক্ষার্থীদের পরামর্শ পরিবেশবিদ মতিন সৈকতের
    ছবি/সংগৃহীত

     কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে সানশাইন কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ রবিবার (২৪ ডিসেম্বর)প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের সভাপতি মো.আলমগীর ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তিনবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত। তিনি বলেন,শিক্ষার্থীদের গন্তব্য যেন মায়ের আঁচল থেকে স্ত্রীর আঁচল পর্যন্ত না হয়। কারিকুলামের মাধ্যমে প্রায়োগিক বিদ্যা অর্জন করে বিশ্বকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিশেষজ্ঞ সৃজনশীল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়তে শিক্ষার্থীদের পরামর্শ দেন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ওমর ফারুক, সানশাইনের পরিচালক মো. হাবিবুর রহমান বাবুল, মো. শওকত হোসেন, ইলিয়টগঞ্জ জেনারেল হাসপাতালের পরিচালক মো.মামুনুর রশিদ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপক মো. ইকবাল ভূইয়া ও বীমা ব্যক্তিত্ব মুন্সী আনোয়ার পাশা রাসেলসহ অভিভাবকরা। অনুষ্ঠান শেষে ফলাফল প্রকাশ করেন প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র। মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


    add