এমবিবিএস ৯ ফেব্রুয়ারি, ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ মার্চ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৩ ১৬:০৮ পি এম
নিজস্ব প্রতিবেদক।। আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এমবিবিএস মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা। এ জন্য এক মাস আগে থেকেই বন্ধ থাকবে সংশ্লিষ্ট কোচিং সেন্টারগুলো। অন্যদিকে ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে আগামী ১৮ মার্চ।
রবিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। আর পরীক্ষা উপলক্ষে ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে সব মেডিকেল কোচিং। মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে জানিয়ে তিনি বলেন, “যেটা আগেও ছিলো। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সবগুলো কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা।সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।
আগামী ৪ জানুয়ারি থেকে বিদেশি নাগরিকদের জন্য আবেদন নেয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমা দেয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ জানুয়ারি। রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারি ও প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে। ৮ ফেব্রুয়ারি আসন বণ্টন ও ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান