সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্পের সনদ বিতরণ

    দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্পের সনদ বিতরণ
    ছবি

    দেবিদ্বারে মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা ক্যাম্পের সনদ বিতরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপজেলার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক প্রশিক্ষণ ও মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ও ইাঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন।

    প্রধান অতিথি ফারুক আহাম্মদ বলেন- স্কাউটিং একটি শিক্ষা সেবামূলক আন্তর্জাতিক আন্দোলন। এর সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা স্কাউটিংয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারেন। আনন্দের সাথে শিখতে পারেন অনেক কিছু। মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপ এ জনপদে সুন্দর সমাজ বিনির্মাণে ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    ধামতী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান,বিদায়ী সংবর্ধনাপ্রাপ্ত অতিথি গুনাইঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা আক্তার,বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ট্রেজারার আক্তারুজ্জামান,সহকারী লিডার ট্রেইনার শারমিন ফাতেমা,গোপালনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়া,ভৈষেরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা সাথী,দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোক্তল হোসেন,ফেইম ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা সোহাগ মিয়া,আব্দুল্লাহপর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ।

    বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার ও মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক তাছলিমা আক্তারের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য রাখেন মিজান নাসরিন মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুর রহমান এলটি, ট্রেজারার ও সহকারী শিক্ষক মাহাবুবা আক্তার,স্কাউট সদস্য কাজী জুবায়ের, রায়হান আহম্মেদ নিহাব গাজী,আয়শা আক্তার এবং আব্দুলাহ আল রাফি মিয়াজী। আলোচনা সভা শেষে ক্ষুদে স্কাউটারদের নৃত্য,গান,আবৃত্তি ও কৌতুক পরিবেশনায় প্রাণবন্ত হয় অনুষ্ঠানস্থল। এ সময় মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের সব সদস্য উপস্থিত ছিলেন।

     


    add