চৌদ্দগ্রামে কবি নজরুল ইসলাম সস্মাননা পেলেন দুই সাংবাদিক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫ ০৬:৪৯ এএম
ছবি কুমিল্লা মেইল
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সংবাদের প্রকাশের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কবি নজরুল ইসলাম সম্মাননা-২৫ পেলেন দুই সাংবাদিক। এরমধ্যে অপরাধ অনুসন্ধান বিষয়ক সংবাদ প্রকাশে দৈনিক আজকের পত্রিকার মোঃ আকতারুজ্জামান ও প্রবাসীদের নিয়ে সংবাদ প্রকাশে দৈনিক আমার দেশ পত্রিকার মোঃ এমদাদ উল্যাহ। রোববার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের মাসকরায় মজুমদার পাবলিক লাইব্রেরির উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে মজুমদার পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মহী উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ উল্যাহ, শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমন, আবদুর রহমান, নাজমুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- পুত্রবধূর অক্সফোর্ডে স্কলারশিপ লাভ, শ্বশুর বাড়িতে সংবর্ধনা
- চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বে আরিফুর-লামুন
- রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস
- চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন
- দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
- কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ