রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লায় নিহতের এক বছর পর তোলা হলো যুবকের মরদেহ 

    কুমিল্লায় নিহতের এক বছর পর তোলা হলো যুবকের মরদেহ 
    ছবি সংগ্রহীত

     

    কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ১ বছর ১২ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে।

    রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া এলাকা থেকে যুবকের মরদেহ তোলার কাজ শুরু হয়।
    মরদেহ উত্তোলন করে বিকেল ৫টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। মরদেহ উত্তোলনের সময় মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্টেট্র সাকিব হাছান খাঁন উপস্থিত ছিলেন। মৃত যুবক শফিউল্লাহ (১৮) উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
    পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর বিকালে শফিউল্লাহ ও তার বন্ধু সোহাগ মোটরসাইকেল নিয়ে মুরাদনগর থেকে পার্শ্ববর্তী হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে (মুরাদনগর-হোমনা) সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই শফিউল্লাহর মৃত্যু হয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়।
    মৃত্যুর বিষয়টি প্রথমে স্বাভাবিকভাবে নিলেও সড়ক দুর্ঘটনার প্রায় একমাস পর নিহত শফিউল্লাহর বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মুরাদনগর উপজেলার বড় আলীরচর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে সিএনজি চালক মাইন উদ্দিনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় সিএনজি চালক মাইন উদ্দিন পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই সড়ক দুর্ঘটনা ঘটিয়েছেন।
    মামলার বাদী মোস্তাফিজুর রহমানের দাবি, তার ছেলে কাশিপুর থেকে খেলা দেখে আসার পথে মাইন উদ্দিন পরিকল্পিতভাবে বেপরোয়া গতিতে সিএনজি চালিয়ে শফিউল্লাহর মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেন। ফলে শফিউল্লাহ ও তার বন্ধু সোহাগ মিয়া মৃত্যুবরণ করেন।

    এদিকে মোস্তাফিজুর রহমানের মামলার ভিত্তিতে আদালতের নির্দেশে কবর থেকে নিহত শফিউল্লাহর মরদেহ উত্তোলন করলেও, নিহত সোহাগ মিয়ার পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়নি।
    মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব হাসান খান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য যথাযথ প্রক্রিয়ায় কবর থেকে মৃত শফিউল্লাহ’র মরদেহ উত্তোলন করা হয়েছে। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি সোহাগ মিয়ার মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করার কথা ছিল। তবে নিহত সোহাগের মরদেহ উত্তোলন করতে গেলে তার পরিবারের লোকজন বাধা দেয়। তারা জানান, সোহাগ মিয়ার মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই।


    add