সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • কুবিতে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পেলেন ৪০৬ শিক্ষার্থী

    কুবিতে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পেলেন ৪০৬ শিক্ষার্থী

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো নিজস্ব ফান্ড থেকে মেধাবী, অস্বচ্ছল ও খেলোয়াড় শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথি  ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। সম্মানিত অতিথি ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, বিএনসিসি রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মো. কামরুল ইসলাম, কুমিল্লা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান এবং কুবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আজকের এই দিনটিকে আমাদের সবার জন্য বিশেষ করে তুলেছে বৃত্তিপ্রাপ্তরা।দ্বিতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে পেরে আমরা আনন্দিত। গতবছর প্রতিশ্রুতি দিয়েছিলাম নতুন বছরে আরও বৃহৎ পরিসরে বৃত্তি দেবো। আমি সে কথা রেখেছি। স্কলারশিপ প্রোগ্রাম গতবছর শুরু করেছিলাম এবং এটি এখানেই শেষ নয়। অ্যাকাডেমিক মেধার স্বীকৃতি দিতে এ প্রোগ্রাম চলমান থাকবে বলে প্রত্যাশা্ করছি।


    add