কুমিল্লা মহানগরী ১৯ নং ওয়ার্ড বিএনপি'র কার্যালয় উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:১৩ পি এম
কুমিল্লা মহানগরী ১৯ নং ওয়ার্ড বিএনপি'র কার্যালয় উদ্বোধন
কুমিল্লা সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড বিএনপি'র দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজা পাড়া চৌমুহনী বাজারে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ওয়ার্ডের দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়।
কার্যালয় উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য হাজী আমিনুর উর-রশিদ।আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরী বিএনপির সভাপতি, উদবাতুল বারী আবু। মহানগর সেক্রেটারি, ইউসুফ মোল্লা টিপ। মহানগরী সাংগঠনিক সম্পাদক, রাজিউর রহমান রাজিব। এ সময় হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, বিএনপি'র কোন নেতা কর্মী মেল বিচার মজলিস করা থেকে বিরত থাকবেন। তিনি আরও বলেন এখান থেকেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে কীভাবে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
একইসঙ্গে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যাশিত সময়ে নির্বাচনের আলামত না পাওয়া গেলে আবার রাজপতে নেমে নির্বাচন আদায় করতে হবে।
এ সময় ১৯ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি, ডা.কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক, জয়নাল আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ