রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে  ৮৬  লক্ষ   টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে জব্দ

    কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে  ৮৬  লক্ষ   টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে জব্দ
    ছবি কুমিল্লা মেইল

     

     কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে  ৮৬  লক্ষ   টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে জব্দ করে 

    কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন যশপুর বিওপি’র বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুবর্ণপুর নামক স্থানে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় ১৭৩৩ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে আটক করা হয়। যার সর্বমোট মূল্য ৮৬,৬৫,০০০/- (ছিয়াশি লক্ষ পয়ষট্টি হাজার) টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।


    add