শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনী জার্নির বিসমিল্লাহ বলবো
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:২৭ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন এবং শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে হাদি লিখেছেন, ঢাকা-৮ এর ভাই-বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনী জার্নির বিসমিল্লাহ বলবো।
তিনি আরও লিখেছেন, আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেলে আপনাদের পরামর্শ শোনার জন্য ঢাকা-৮ এর অলিতে-গলিতে হাঁটবো। এক সাথে চা-সিঙ্গারা খাবো। আপনাদের কথা শুনবো। প্রয়োজনীয় নোট নিবো। দেখা হবে ইনশাআল্লাহ।
ইনকিলাব মঞ্চ হলো জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার দ্বারা অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন। যেটি শরিফ ওসমান হাদির হাত ধরে প্রতিষ্ঠিত হয়।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ