দুর্নীতি ও চাদাবাজ মুক্ত কুমিল্লা গড়ব দুর্গাপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশে কাজী দ্বীন মোহাম্মাদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৪৯ পি এম
৫ সেপ্টেম্বর'২৫ (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৩ নং দুর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) বিকাল ৪টায় বড় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা-৬ (আদর্শ সদর ও কুমিল্লা সিটি কর্পোরেশন, সেনানিবাস এলাকা, সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগরী নায়েবে আমীর, বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক এ.কে.এম. এমদাদুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আল্লামা হোসেন সবুজ।
এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মাওলানা নুরুল হুদা সিদ্দিকী, চেয়ারম্যান পদপ্রার্থী আই আর আশিক আহমেদ শাহিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য মুফতি মাহবুবুল আলম, ইউনিয়ন সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম, ইউনিয়ন এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা রবিউল ইসলাম খান, মোঃ নাছির উদ্দিন মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড সভাপতি জনাব খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারী আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “কোরআনের পাখি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার করতে হবে। গত চারদলীয় জোট সরকারে আমাদের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, কিন্তু কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। আমরা একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে দাড়িপাল্লা মার্কায় ভোট চাই।” জনতা জামায়াত কে সুযোগ দিলে "দুর্নীতি ও চাদাবাজ মুক্ত দেশগঠন করবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “রবিউল আওয়াল মাসের প্রসঙ্গে বলেন,
রাসুলুল্লাহ (সা.) মদীনায় বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। জামায়াত সেই আদর্শে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়।”
প্রধান বক্তা অধ্যাপক এ.কে.এম. এমদাদুল হক মামুন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় একটি জেনা-মুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত দেশ এবং চাঁদাবাজি মুক্ত পরিবেশ। সাধারণ মানুষকে কোরআনের পথে ফেরার আহ্বান জানান।”
সমাবেশে বিকাল ৪ টা থেকে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
- মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা
- বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
- বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল
- রাজধানীতে ট্রাকচাপায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত
- বারপাড়া ইউপি সচিবের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, ডিসির তদন্ত কমিটি
- দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
- ধর্ষণ মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেপ্তার
- ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান
- কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে অটোরিকশার ৮০টি ব্যাটারি লুট
- কুমিল্লায় পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯