বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের গান ও কবিতা প্রেরণা যুগিয়েছে- কুমিল্লায় ফারুকী

    জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের গান ও কবিতা প্রেরণা যুগিয়েছে- কুমিল্লায় ফারুকী
    ছবি/সংগৃহীত

    সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন- জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের গান ও কবিতা প্রেরণা যুগিয়েছে। বর্তমানেও তার লেখনী ও গান আমাদের জন্য পাথেয়। জাতীয় কবিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে তাঁর জীবনী নিয়ে সিনেমা তৈরি এবং রচিত গ্রন্থগুলো অনুবাদ করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।রবিবার (২৫ মে) কুমিল্লায় তিনদিন ব্যাপী নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান শেষ সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। 

    ফারুকী বলেন- ০৫ আগস্ট এর পর আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এবং বাংলাদেশের দেয়াল লেখনীতে দেখবেন নজরুলের কবিতা গান কিভাবে ব্যবহৃত হয়েছিল। কাজী নজরুল ইসলামের গান কবিতা, এই শিল্পের শক্তি যা ১০০ বছর পরও বাংলাদেশের মানুষের অবলম্বন হয়ে উঠেছে। সেই অবলম্বন নিয়েই একটি গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে। তাই বলা যায় শিল্পের শক্তি নজরুলের শক্তি।

    জাতীয় কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নজরুলের স্মৃতি অবহেলিত। আমি জানি। কিন্তু আমরা স্মৃতি রক্ষা শুরু করি কিন্তু স্মৃতি সংরক্ষণ করি না। এটি আমাদের খারাপ দিক। তবে আমাদের সুনজর রয়েছে।কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে সিনেমা ও রচিত গ্রন্থগুলো অনুবাদ প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন এতটাই বৈচিত্র্যময় যে তাকে নিয়ে একটি সিনেমা তৈরি করা যেতে পারে। তবে তা অবশ্যই কোন কিছু দ্বারা প্রভাবিত সিনেমা হবে না। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কোভিদ রচিত গ্রন্থগুলো অনুবাদের উদ্যোগ নিয়েছে ইতোমধ্যে। এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ চেতনায় নজরুল ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জাতীয় দিবসের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা সমূহ বিশিষ্টজনেরা। পরে একাডেমি প্রাঙ্গনেই রঙিন বেলুন ওড়ানো হয়। এদিকে কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান। 

     

    বিশিষ্টজনদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তিন দিন স্মরণ করা হয় বিদ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুলকে। আলোচনা সভার অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। 

    অনুষ্ঠানে ২০২৩ সালে নজরুল গবেষণায় অবদানের নজরুল পুরস্কারপ্রাপ্ত জন্য ইরশাদ আহমেদ শাহিন, একই সালে নজরুল সংগীতে অবদানের জন্য নজরুল পুরস্কারপ্রাপ্ত মো. আবু রশদ আজনবী, ২০২৪ সালে নজরুল গবেষণায় অবদানের জন্য নজরুল পুরস্কারপ্রাপ্ত আব্দুল হাই সিকদার, এবং একই সালে নজরুল আবৃত্তিতে অবদানের জন্য নজরুল পুরস্কার প্রাপ্ত নাসিম আহমেদকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। পরে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে নজরুল জন্ম জয়ন্তী তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিনের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন কুমিল্লা বাসী ও অতিথি বৃন্দ।


    add