রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী 
  • কুমিল্লার গোমতী কেড়ে নিলো হাফেজ নাঈমের প্রাণ

    কুমিল্লার গোমতী কেড়ে নিলো হাফেজ নাঈমের প্রাণ
    ছবি/সংগৃহীত

    কুমিল্লার আদর্শ সদর উপজেলায় গোমতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলার জগন্নাথপুর এলাকা সংলগ্ন নদীর অংশে এ ঘটনা ঘটে।

    নিহত কিশোরের নাম মো. নাইম (১৫)। তিনি উপজেলার বাজার চৌয়ারা এলাকার বাসিন্দা ও কুরআনের একজন হাফেজ ছিলেন।জানা যায়, শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলে গোমতী নদীতে গোসল করতে নামেন হাফেজ নাইম। এ সময় নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় সে। সহপাঠীরা তাকে অনেক খোঁজাখুজি করলেও উদ্ধার করতে পারেননি। পরে ৫ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল থেকে প্রায় ১ কি.মি দূরে টিক্কারচর এলাকায় ভাসমান অবস্থায় নাইমের মরদেহ উদ্ধার করে স্বজনেরা।

     নদীতে ডুবে হাফেজ নাইমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে একজন কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। 


    add