কুমিল্লা আইডিয়াল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৩ ১৫:৪৬ পি এম
কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করোপরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, রোটারিয়ান দিলনাশিঁ মোহসেন, কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ মো. আলমগীন খান ও এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম সেফালী প্রমুখ।
সকাল ১০টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই নবীনদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। এ সময় গান আর রজনীগন্ধার পুষ্পিত সুবাসে তাদের বরণ করে নেয়া হয়। অনুভূতি ব্যক্ত করে নতুন শিক্ষার্থী সুমাইয়া জান্নাত বলেন- ব্যতিক্রমী এ আয়োজনে আমি সত্যিই অভিভূত।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন- পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়তে হবে। এজন্য সুশিক্ষার পাশাপাশি মানবীয় গুনে গুনান্বিত হওয়ার বিকল্প নেই। এর ব্যত্যয় ঘটলে সবকিছু এলামেলো হওয়ার শঙ্কা থাকে।
অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান