মঙ্গলবার, ২৬ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লার দক্ষিণ চর্থায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাই, থানায় অভিযোগ

    কুমিল্লার দক্ষিণ চর্থায় স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাই, থানায় অভিযোগ
    ছবি/কুমিল্লা মেইল

    কুমিল্লার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা এলাকায় স্কুলছাত্রেকে ছুরকাঘাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩মে) সকালে, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মহিবুল ইসলাম (১৩) স্কুলে যাওয়ার পথে তিন জন ছিনতাইকারীর কবলে পড়ে।

    মহিবুল ইসলামের মা লিপি আক্তার কোতয়ালী মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রথমে এক বৃদ্ধের সাথে কথা কাটাকাটি হয়। এরপর হঠাৎ ওই ব্যক্তি রুমাল দিয়ে ছেলের মুখ চেপে ধরে। সঙ্গে সঙ্গেই আরও দুই যুবক এসে তাকে পাশের একটি খোলা মাঠে নিয়ে যায়। সেখানে ছিনতাইকারীরা টাকা দাবি করে,এবং টাকা না দেয়ায় তারা মহিবুলকে বেধড়ক মারধর করে ও সুইচ গিয়ার ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। হঠাৎ এক পথচারী মহিলা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। মহিবুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

    লিপি আক্তার আরও জানান, অভিযুক্ত ছিনতাইকারীরা নিয়মিত এলাকায় চুরি, ঠেকবাজি ও মাদক সেবনের মতো অপরাধে জড়িত। এ ঘটনায় আমার পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। অভিযোগে উল্লেখ রয়েছে, পাশের একটি বাসার সিসি ক্যামেরায় পুরো ঘটনাটির ভিডিও সংরক্ষিত রয়েছে।এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। এলাকাবাসী দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।


    add