সোমবার, ০১ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • ডর্টমুন্ডের কাছে তিন গোল খেয়েও সেমিতে বার্সেলোনা

    ডর্টমুন্ডের কাছে তিন গোল খেয়েও সেমিতে বার্সেলোনা
    ছবি/সংগৃহীত

    চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। তারপরও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে গত আসরের ফাইনাল খেলা দলটিকে। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয়ে শেষ চারে পা রেখেছে হানসি ফ্লিকের বার্সা।  কাজটা প্রথম লেগেই সেরে রেখেছিল বার্সেলোনা। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছিল ৪-০ গোলে। যে কারণে দ্বিতীয় লেগে জার্মান ক্লাব ডর্টমুন্ড ৩-১ গোলে জিতলেও সেমিফাইনালে চলে গেছে বার্সা। কারণ দুই লেগ মিলিয়ে এগিয়ে কাতালানরা। মঙ্গলবার রাতে সিগনাল ইডুনা পার্কে ১১ মিনিটে পেনাল্টি খায় বার্সা। গিরেসি গোল করে এগিয়ে নেন ডর্টমুন্ডকে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ২-০ করে ডর্টমুন্ড কামব্যাকের স্বপ্ন দেখে। কিন্তু পরেই আত্মঘাতী গোলে ওই স্বপ্ন ভেঙে যায়। ৫৪ মিনিটে বেনসেবাইনি নিজেদের জালে বল পাঠিয়ে দেন। ৭৬ মিনিটের গোলে গিরেসি তার হ্যাটট্রিকসূচক গোলটি করেন। কোয়ার্টার ফাইনালে বার্সার বিপক্ষে এক লেগের জয় ও গিরেসির হ্যাটট্রিকটাই প্রাপ্তি ডর্টমুন্ডের।


    add