প্রধান উপদেষ্টার কাছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ছয় দাবি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫ ১৫:৫৪ পি এম
কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ৬ দফা দাবি নিয়ে সোমবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। এতে প্রধান উপদেষ্টার কাছে ৬ দফা কর্মসূচি তুলে ধরেন তারা। দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে যে বিক্ষোভ কর্মসূচি চলছে তার কিছু যৌক্তিক কারণ তুলে ধরেন তারা।
এতে উল্লেখ করা হয় পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন কেবলমাত্র কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারের উদ্দেশ্যেই করা। বাহ্যিক কোনো উদ্দেশ্য নেই।
সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে এবং যৌক্তিক দাবি আদায়ে সবার অক্লান্ত পরিশ্রমের ফলে সম্মিলিত প্রচেষ্টায় রাজপথ থেকে তৈরি হয়েছে" কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ। লাখো শিক্ষার্থীর আশা, ভরসা ও স্বপ্ন পূরণের উদ্দেশ্যকে সামনে রেখে উত্থাপিত হয় ৬ দফা।
প্রধান উপদেষ্টার কাছে কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত (সংশোধিত) ছয় দফা দাবি
১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবী পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।
৩. উপ সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
৫. কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে সম্পদ কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় " নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
৬. পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মাণাধীন ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ (নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।
সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপেই আমরা মনে করি কারিগরি শিক্ষা সংস্কার সম্ভব হবে। তাঁর চিন্তাধারা যেমন আধুনিক ও যৌক্তিক, তেমন আমাদের দফাগুলোও যৌক্তিক। তিনি আমাদের সহযোগিতা করবেন বলে আমাদের বিশ্বাস। আমরা সরাসরি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের সাথে কারিগরি সেক্টরের সকল অনিয়ম এবং অন্যায় এর পাশাপাশি কিভাবে কারিগরি সেক্টরকে আধুনিক বিশ্বের মত আন্তর্জাতিক মান সম্পন্ন করা যায় এ নিয়ে আলোচনা করতে আগ্রহী।
শিক্ষার্থীরা বলেন- এর আগে অনেকেই কথা দিয়েছেন। কিন্তু কথা রাখেনি। আমরা চাই আমাদের প্রধান শক্তিকে, আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসতে। আমরা বিশ্বাস করি উনি এ সমস্যা নিরসনে সর্বোচ্চ সহযোগিতা করবেন। কারণ আমাদের ছয় দফার মধ্যে একটি দাবিও অযৌক্তিক নয়। সকল দাবির যৌক্তিক ব্যাখ্যা রয়েছে।
যৌক্তিক এসব দাবি বাস্তবায়ন না করলে বুধবার থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট শাখা সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি পালন করবে।
- ভিক্টোরিয়ার নজরুল হলে শিক্ষার্থী নির্যাতন হয়নি, ছাত্রদলের সম্পৃক্ততা নেই--- হল তত্বাবধায়ক
- কুমিল্লা সাংস্কৃতিক জোটের নেতৃত্বের পালাবদল
- তিতাস উপজেলাকে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করা হবে – অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি
- যুদ্ধ সমপুর্ন শেষ না হওয়া হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান
- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদের ১ম সাধারণ অধিবেশন
- মুরাদনগরে দেড় লক্ষ টাকা উপঢৌকনসহ ইমামকে বিদায় সংবর্ধনা
- মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
- চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন
- সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার
- কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল