বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ

    ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
    ছবি- কুমিল্লা মেইল

    ষোলআনা বাঙালি চেতনাকে ধারণ করে বাংলা বর্ষবরণ-১৪৩২ উদযাপন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে সাজানো হয় বৈশাখী আবহে।

     সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় মুক্তমঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

    পরিবেশনায় পল্লীগীতি, লালনগীতি ও আধুনিক গানে মুখর হয় কলেজ আঙ্গিনা। এছাড়াও কবিতার ছন্দ ও নৃত্যের তালে তালে ফুটিয়ে তোলা হয় দেশীয় সংস্কৃতিকে।

    বর্ণিল এই  আয়োজনে সভাপতিত্ব করেন  অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক দিল আরা  আফরোজ।

    সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন-  পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এর মাধ্যমে আমরা দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে একই সূতোয় আবদ্ধ হই। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়। এটি আমাদের নতুন করে চলতে শেখায়। আমাদের চিন্তা-চেতনায় ফারাক থাকতে পারে, কিন্তু এই দিনটি আমাদের প্রাণের মেলবন্ধনে এনে দেয়। তিনি সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানান।

    সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন ভাষা সৈনিক অজিত গুহ কলেজ থিয়েটারের সদস্য ও সাংস্কৃতিক কর্মীরা। শৃঙ্খলার দায়িত্বে ছিলো রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি প্লাটুনের সদস্যরা।

     


    add