কুমিল্লা প্রেসক্লাবে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫ ২১:৪২ পি এম
বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করেছে কুমিল্লা প্রেস ক্লাব। দিবসটি উপলক্ষে পান্তা ভাত-ইলিশ, আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার ও পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতি. পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরী, অতি, পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক।
শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান। সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকরা তাদের পরিবারসহ পান্তা ভাত ও ইলিশের আয়োজনে অংশ নেন। এরপর কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য দিলীপ মজুমদারের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ সাহা, নির্বাহী সদস্য দিলীপ মজুমদার, দফতর সম্পাদক সেলিম রেজা মুন্সি, দৈনিক শিরোনামের সিনিয়র রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব। এ ছাড়া টেলিভিশন ও বেতার এবং উপজাতি (চাকমা) শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা