মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
  • বুড়িচংয়ে গোমতী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

    বুড়িচংয়ে গোমতী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
    ছবি/সংগৃহীত

    কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকার গোমতী নদীতে নিখোঁজের ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করেন।স্থানীয়রা জানান, এতবারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ছোরত আলীর ছেলে আবু ইউসুফ ও তার ভাই হুমায়ূন কবির মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাঁটতে গোমতী নদীর অপর প্রান্তে শ্রীপুরের চরে যান। তারা ঘাস কাটা শেষে সেগুলো বস্তায় ভরে নদী পার হওয়ার জন্য পানিতে নামেন। হুমায়ূন কবির নদীর কিনারে এসে আরেক ভাইকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।পরে চিৎকার করে স্থানীয় লোকজনকে জড়ো করে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে নিখোঁজের সন্ধানে নদীতে নামে। অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টায় নিখোঁজ হওয়ার স্থানে আবু ইউসুফের মরদেহ ও ঘাসের বস্তা উদ্ধার করা হয়।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, খবর পেয়ে সকাল থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়, সাড়ে ১১টায় নদী থেকে মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের সাথে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


    add