শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬,

শিরোনাম :
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
  • জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার- মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ

    জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার- মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ
    ছবি/সংগৃহীত

     স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন- জুলাই গণঅভ্যুত্থানের শহীদেরা যে জন্য রক্ত দিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে। সন্ত্রাস ও চাঁদাবাজিসহ যেসব বিষয় যুব সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে সেই বিষয়গুলো শক্ত হাতে দমন করা হবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা কমপ্লেক্স মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকী প্রমুখ।
    আসিফ মাহমুদ বলেন- জুলাই গণঅভ্যুত্থানের শত-সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু আমি মনে করি এখনও সন্ত্রাসী ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো চলমান রয়েছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন আমাকে যে কেউ একটা টোকেন ধরিয়ে দিলো আর বললো আমাকে ৫০ টাকা ১০০ টাকা দিতে হবে। আবার যারা চাঁদা আদায় করে, তারা মনে করে চাঁদাবাজি তাদের অধিকার। তারা মনে করে অতীতে এভাবে চলে আসছে, এখন কেন চলবে না?’
    নিজ উপজেলা মুরাদনগরে চাঁদাবাজির প্রেক্ষাপট নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমাদের সৌভাগ্য এখানে এমন মানুষজন আছেন, যাঁরা চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। অনেকে আঘাতপ্রাপ্ত হয়েও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এটা আমাদের গর্ব, এখানেও এমন মানুষজন আছেন।
     আসিফ বলেন-তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই যেখানেই চাঁদাবাজি দেখবেন, সেখানেই প্রতিবাদ ও রুখে দাঁড়াতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে কাজ করে যাচ্ছে। আমি মুরাদনগরবাসীকে অনুরোধ জানাবো আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন।
    তরুণ প্রজন্মের জন্য শিক্ষামূলক প্রতিযোগিতা বেশি আয়োজন করতে হবে উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তরুণ ও শিশু-কিশোরেরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা তাদের যেভাবে গড়ে তুলবো, ভবিষ্যতে ঠিক তেমনি একটি বাংলাদেশ পাবো। তিনি তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় বেশি যুক্ত করার পরামর্শ দেন। তিনি মনে করেন এই হিফজুল কোরআন প্রতিযোগিতাা একটি অনন্য উদ্যোগ। এমন আয়োজনের জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
    অনুষ্ঠান শেষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী  ৯ জনের মধ্যে ল্যাপটপ ও সনদ বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।


     

     


    add