দেবিদ্বারে হাসনাত বললেন:দেড় দশক রাজনৈতিক প্রতিহিংসার শিকার আলেম-ওলামারা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫ ০৮:৫৪ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত দেড় দশক ধরে আলেম-ওলামাদের সবকিছু থেকে বঞ্চিত রাখা হতো। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত তাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে।বুধবার (২৬ মার্চ) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুজাত আলী সরকারি কলেজ মাঠে এনসিপি আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। তবে এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমাদের সবসময় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য সবাইকে সতর্ক করে দিচ্ছি, বিভিন্নভাবে আপনাদের ব্যবহার করা হতে পারে। আমরা অতীতে যেভাবে পরমতসহিষ্ণুতার পরিচয় দিয়েছি, সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, ভবিষ্যতেও এই পরিচয় অব্যাহত রাখব।উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, কুমিল্লার যত আসন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য দেবিদ্বার। আমরা প্রত্যাশা করব, সে আসনটি শিগগিরই এনসিপির আসন হিসেবে বিবেচিত হবে এবং সেটির জন্য আপনাদের সহায়তা চাই।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুমের মুহতামিম হাফেজ মাওলানা লোকমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ নাজির মাহমুদ প্রমুখ।
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট