অনলাইন নিউজ পোর্টাল ’চান্দিনা মেইল’ এর উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫ ২৩:৫১ পি এম
চান্দিনা প্রতিনিধি: এখনই সময় বদলে যাওয়ার” এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার চান্দিনায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল "Chandina Mail. বুধবার (২৬ মার্চ) চান্দিনার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে নিউজ পোর্টালটির উদ্বোধন করা হয়। Chandina Mail বার্তা সম্পাদক আবু সাঈদ-এর সঞ্চালনায় ও সম্পাদক মাহবুবুর রহমান সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও চান্দিনার কৃতী সন্তান ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, চান্দিনা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মো. আব্দুর রহমান সরকার, এডভোকেট আবু নোমান সরকার, কুমিল্লা আইনজীবী সমিতির ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল্লাহ সরকার,দৈনিক কালের কণ্ঠের চান্দিনা প্রতিনিধি ও কুমিল্লার কাগজের বিশেষ প্রতিনিধি রনবীর ঘোষ কিংকর, দৈনিক সংবাদ ও আমাদের কুমিল্লার চান্দিনা প্রতিনিধি সহকারী অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, দৈনিক বায়ান্ন এর চান্দিনা প্রতিনিধি কাজী রাশেদ, দৈনিক কালবেলার প্রতিনিধি আকিবুল ইসলাম হারেস, চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, ইনসাফ কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহিউদ্দিন মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলার সদস্য সচিব আবু হানিফ, মূখ্য সংগঠক সিয়াম মুন্সী, সদস্য আবু হানিফ, যুবদল নেতা ফরহাদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মিজানুর রহমান, সামিরা সুলতানা।
বক্তারা বলেন, এই নিউজ পোর্টালটি সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখবে। ChandinaMail চান্দিনার জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এবং সংবাদের মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরবে। সঠিক তথ্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পোর্টালটি মানুষের আস্থা অর্জন করবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ন্যায়বিচার, স্বচ্ছতা ও সত্যনিষ্ঠতা বজায় রাখার আশা ব্যক্ত করেন তারা।
আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল চান্দিনা উপজেলার সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম দোলন, দৈনিক যুগান্তর চান্দিনা প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক মানব জমিন প্রতিনিধি রকিব উদ্দিন ভূঁইয়া তুহিন, আজকের কুমিল্লা প্রতিনিধি শরিফুল ইসলাম, কুমিল্লা নিউজের নির্বাহী সম্পাদক আব্বাস আলীসহ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
- সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত