মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
  • মনোহরগঞ্জের বাইশগাঁওয়ে মেলা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    মনোহরগঞ্জের বাইশগাঁওয়ে মেলা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    আবু সাঈদ।। কুমিল্লা মনোহরগঞ্জ  বাইশগাঁওয়ে বাণিজ্য মেলার নামে গ্রামে নারী-পুরুষের অবাধ বিচরণ, জুয়া, মাদক ব্যবসা ও অশ্লীল সিনেমা প্রদর্শনের অভিযোগে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবসী। মঙ্গলবার (২৫ মার্চ) মানবন্ধনে এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় ১৪টি মসজিদের ইমাম, মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, বাজার কমিটি ও সাধারণ জনতা এই মেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি বাণিজ্য মেলার আবরণে গ্রামে অশালীন কার্যকলাপের প্রসার ঘটাচ্ছে। তাদের এই কর্মকাণ্ড গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে এবং যুবসমাজকে নৈতিক অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে। বক্তারা জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই গ্রামে মেলার নামে অশ্লীলতার আয়োজন মেনে নেয়া হবে না।

    গ্রামবাসীরা জানান, মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে এবং মারামারি বা রক্তপাতের আশঙ্কা দেখা দিয়েছে। তারা উপজেলা ও জেলা প্রশাসনের কাছে মেলা বন্ধে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। মেলা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মানবন্ধনে উপস্থিত ছিলেন শহিদুল হক মেম্বার, ডা. মাহবুবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা সদস্য মাওলানা মোহাম্মদ উল্যাহ। বাইশগাঁও বাজার কমিটির সভাপতি, মোহামম্মদ উল্যাহ,  সহ-সভাপতি ডা.খোরশেদ আলম। বিএনপি ৮নং ওয়ার্ড সভাপতি, আর্মি সুলতান।,কেন্দ্রীয় মসজিদ কমিটির সেক্রেটারি খাদেমুল ইসলাম মাসুম।

    অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মেলার নামে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা গ্রামের শান্তি ও নৈতিকতা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


    add