মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
  • বরুড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জাকারিয়া তাহের সুমন

    বরুড়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জাকারিয়া তাহের সুমন
    ছবি- কুমিল্লা মেইল

    হাসিবুল ইসলাম সজিব।। কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। সোমবার ২৪ মার্চ উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জাকারিয়া তাহের সুমন।এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সেচ্ছাসেবকদল নেতা সোহেল পারভেজ মজুমদার, বরুড়া উপজেলার ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত,উপজেলা ছাত্রদল নেতা বজলুর রাশেদ,উপজেলা ছাত্রদল নেতা সফিক খান, ইউনিয়ন সেচ্চাসেবকদলের সভাপতি ডা. সুমন, ইউনিয়ন ছাত্রদলের সধারন সম্পাদক মুরাদ তালুকদার ও মন্দুক ৭ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাব্বির, রিয়াজসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্চাসেবক ও ছাত্রদল নেতৃবৃন্দ।

    উল্লেখ্য গত ১৮ মার্চ রান্না ঘর আগুন লেগে বৈদ্যুতিক সার্কিটের মাধ্যমে অগ্নিদগ্ধ হয়ে চারটি পরিবারের বসত ঘর  নয়টি ঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বরুড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের ইউনিট এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


    add