মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন! আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে মারা গেল ৬ মাসের শিশুর, মৃত্যু বেড়ে ১৩ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
  • প্লাবন শিল্পীগোষ্ঠী চৌদ্দগ্রাম শাখার ইফতার মাহফিল সম্পন্ন

    প্লাবন শিল্পীগোষ্ঠী চৌদ্দগ্রাম শাখার ইফতার মাহফিল সম্পন্ন

    ঐতিহ্যবাহী নগরী কুমিল্লার সুস্থ সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক প্লাবন শিল্পীগোষ্ঠী -এর চৌদ্দগ্রাম শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। শনিবার (২২ মার্চ) চৌদ্দগ্রাম উপজেলা সদরে এ আয়োজন সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সদর ছাত্রশিবির সভাপতি মু. মুজাম্মেল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্লাবন শিল্পীগোষ্ঠী এর পরিচালক রাকিবুল মাহিন জিসান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী পরিচালক মেহেদী আরব, পৌরসভার বর্তমান ছাত্রশিবির  সভাপতি হুসাইন আহমেদ এবং পৌরসভার সাবেক সভাপতি বোরহান উদ্দিন মজুমদার প্রমুখ।

    ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর জেলা আহ্বায়ক ছাত্রনেতা মামুন মজুমদার, সংগঠনের শিল্পী, অভিনেতা ও কিশোর শিল্পীসহ প্রায় শতাধিক সদস্য।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন প্লাবন শিল্পীগোষ্ঠী চৌদ্দগ্রাম শাখার পরিচালক হানজালা বিন হুমায়ুন এবং সঞ্চালনায় ছিলেন অফিস সম্পাদক হাবিবুর রহমান।

    সুস্থ সংস্কৃতি চর্চা ও মানবিক মূল্যবোধের উন্নয়নকে এগিয়ে নিতে প্লাবন শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


    add