কালিকাপুর ইউনিয়ন ব্লাড ব্যাংকের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫ ১২:৩৩ পি এম
শনিবার (২২ মার্চ) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা কালিকাপুর ইউনিয়ন ব্লাড ব্যাংকের উদ্যোগে শনিবার এক হৃদয়ছোঁয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ছাত্র এবং যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কালিকাপুর ইউনিয়ন ব্লাড ব্যাংকের সকল সমন্বয়ক এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আগামীতেও সকল সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, "রক্তদানের মতো মহৎ কাজে যারা সবসময় পাশে থাকেন, সেইসব স্বেচ্ছাসেবীদের সম্মান জানাতেই এই আয়োজন। আমরা চাই আগামী দিনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবাই আরও বেশি সম্পৃক্ত হোক এবং মানুষের কল্যাণে এগিয়ে আসুক।"
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
- সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত