মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
  • দেবিদ্বারের গঙ্গামন্ডল ফাউন্ডেশনের ইফতার মাহফিল

    দেবিদ্বারের গঙ্গামন্ডল ফাউন্ডেশনের ইফতার মাহফিল
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লা দেবীদ্বারে গঙ্গামন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং গঙ্গামন্ডল ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তীতে রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেল ৪ টায় গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশনের মাঠে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। গঙ্গামন্ডল ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মো. আব্দুল কুদ্দুস আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা তিতুমির কলেজের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল আউয়াল খান, দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, চান্দপুর মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মুকবল হোসেন, শালঘর আদর্শ কলেজের অধ্যাপক মাজহারুল ইসলাম মামুন, গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, গঙ্গামন্ডল ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন খান সেলিম এবং স্বাগতিক বত্তব্য রাখেন ইফতার ও রজত জয়ন্তী প্রস্তুতি পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলজাজ¦ আজিজুর রহমান খান। প্রধান অতিথি মুক্তি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মো. আব্দুল কুদ্দুস আখন্দ বলেন, গঙ্গামন্ডল পরগনা মোগল শাসনামলের একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী পরগনা। রত্নগর্ভা গঙ্গাসন্ডল পরগনার বহু যোগ্য সন্তান দেশ বিদেশে রাজনীতি. অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং ব্যাবসা বানিজ্যসহ সৃজনশীল অগনিত কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমরা তাদের জন্য গর্বিত। এ এলাকার আইনশৃংখলা রক্ষায় ‘গঙ্গামন্ডল থানা’ প্রতিষ্ঠা এখন সময়ের দাবী। এবিএম আতিকুর রহমান বাশার, ০১৭৬১৭৪০২২৭, ২২/০৩/২০২৫ইং। ছবির ক্যাপশনঃ দেবীদ্বার গঙ্গামন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিলের মঞ্চে অতিখিবৃন্দ।

     

     


    add