মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
  • সুষ্ঠু নির্বাচন হলে ৯০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করবে বিএনপি- কায়কোবাদ

    সুষ্ঠু নির্বাচন হলে ৯০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করবে বিএনপি- কায়কোবাদ
    ছবি- কুমিল্লা মেইল

    মহিউদ্দীন।। আওয়ামীলীগ এর প্রেতাত্মারা কাজ করে যাচ্ছে, বর্তমানে যারা আছে তাদের অনেকে আওয়ামীলীগের মতো তাদের নিজেদের লোকদের প্রসাশনের গুরুত্বপূর্ন পদে বসাচ্ছে,কিন্তু এতে কাজ হবেনা নির্বাচন হলে বিএনপি ৯০% ভোট পেয়ে পাশ করবে। ২২ মার্চ শনিবার ২১ রমজান মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়ন বিএনপিরইফতার মাহফিলে ভার্চুয়ালে যুক্ত হয়ে  মুরাদনগর-৩ আসনের পাঁচ বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বক্তব্যের শুরুতেই তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ূর জন্য দোয়া কামনা করেন। সাবেক এ মন্ত্রী বলেন, যারা ষড়যন্ত্র করে তারা কামিয়াব হবে না। ইউসুফ আব্দুল্লাহ হারুন অনেক চক্রান্ত করেছে। আল্লাহর রহমতে কিছুই করতে পারে নাই। আপনারা দীর্ঘ ১৭ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন অন্জনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ৬ বারের চেয়ারম্যান সৈয়দ মীর তৌফিক আহমেদ। 
    উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোস্তাক আহমেদ। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.কামাল উদ্দিন ভুইয়া, যুগ্ম আহবায়ক শাহ আলম সরকার, আব্দুল আজিজ মোল্লা, ফারুক সরকার মজিব,জহিরুল ইসলাম সিদ্দিকী।
    কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান। 

    উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক ছিনু বেগম ও সহ- সভাপতি তাছলিমাউপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ।  উপজেলা যুবদল নেতা আব্দুস সাত্তার। 
    কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নয়ন মাষ্টারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ। 
    কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ  সম্পাদক চঞ্চল রায়হান। উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আহসান, সদস্য সচিব সুমন মাষ্টার, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আনিছ খান,যুবদল নেতা আবুল হোসেন,আব্দুল বাছির,শ্রমিক নেতা গোলাম মোস্তফা। এছাড়াও স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  দুই সহস্রাধিক রোজাদারদের উপস্থিতিতে সমাবেশে পরিণত হয়েছে আকুবপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল।


    add