কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ত্রিশ লাখ ছেচল্লিশ হাজার টাকার অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫ ০৯:৪১ এএম
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ত্রিশ লাখ ছেচল্লিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাসমতি চাউল জব্দ করা করা হয়েছে।কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রহরার মাধ্যমে দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালনের পাশাপাশি পেশাদারিত্বের সাথে যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন করছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ৬,৭৭০ কেজি বাসমতি চাউল আটক করা হয়। যার আনুমানিক মূল্যত্রিশ লাখ ছেচল্লিশ হাজার পাঁচশত) টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ