রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লার আনন্দসারে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের ইফতার ও খাদ্য বিতরণ

    কুমিল্লার আনন্দসারে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের ইফতার ও খাদ্য বিতরণ
    ছবি কুমিল্লা মেইল

     কুমিল্লার আদর্শ সদর উপজেলার আনন্দসার গ্রামে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী ও খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ডা. মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া।এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জি. মো. আব্দুর রহিম, জনাব ইঞ্জি. মো. খোরশেদ আলম, জনাব মো. জাবেদ হোসাইন এবং জনাব মো. আব্দুল মান্নান।
    আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে তারা নিয়মিত এমন কার্যক্রম পরিচালনা করে থাকেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
    অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক সুবিধাভোগী উপস্থিত ছিলেন। ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


    add