অধ্যক্ষ মুফতি আব্দুল মতিনের জানাজায় মানুষের ঢল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫ ১২:৪১ পি এম
কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা মহানগর শাখার সভাপতি, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সাধারন সম্পাদক মুফতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিনের জানাজায় মানুষের ঢল নেমেছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল দশটায় মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মানুষের উপচে পড়া ভিড় এবং মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় অনেকেই প্রথম জানাজায় অংশ গ্রহণ করতে পারেননি। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা বিকাল ৩টায় গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা মধুপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজায় ইমামতি করেন রাজাপুর দরবার শরীফের পীর আলহাজ্ব নাদিমুর রশিদ আল ক্বাদেরী। মুফতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন এবং সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল সাব্বির আহমদ মোমতাজী সহ কুমিল্লা জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ। প্রসঙ্গত, প্রিন্সিপাল আব্দুল মতিন ঢাকা আনোয়ার খান মর্ডান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭:৪৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি কুমিল্লা শহরতলীর চানপুর এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ