রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • অধ্যক্ষ মুফতি আব্দুল মতিনের জানাজায় মানুষের ঢল

    অধ্যক্ষ মুফতি আব্দুল মতিনের জানাজায় মানুষের ঢল
    ছবি/কুমিল্লা মেইল

    ডেস্ক রিপোর্ট।। ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা মহানগর শাখার সভাপতি, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সাধারন সম্পাদক মুফতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিনের জানাজায় মানুষের ঢল নেমেছে। 

    শুক্রবার (১৪ মার্চ) সকাল দশটায় মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মানুষের উপচে পড়া ভিড় এবং মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় অনেকেই প্রথম জানাজায় অংশ গ্রহণ করতে পারেননি। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা বিকাল ৩টায় গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা মধুপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

    নামাজে জানাজায় ইমামতি করেন রাজাপুর দরবার শরীফের পীর আলহাজ্ব নাদিমুর রশিদ আল ক্বাদেরী।

    মুফতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন এবং সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল সাব্বির আহমদ মোমতাজী সহ কুমিল্লা জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।  

    প্রসঙ্গত, প্রিন্সিপাল আব্দুল মতিন ঢাকা আনোয়ার খান মর্ডান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭:৪৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি কুমিল্লা শহরতলীর চানপুর এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


    add