কুমিল্লা প্রেস ক্লাব ঈদ মার্কেটের উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫ ০১:১৩ এএম
পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে “কুমিল্লা প্রেস ক্লাব ঈদ মার্কেটের” শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকগণ। এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলার আলোড়নের সম্পাদক রফিকুল ইসলাম, সিটিভি নিউজের সম্পাদক কাজী ওমর ফারুকী তাপস, প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, গাজী টিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, কুমিল্লার কাগজের সহ-সম্পাদক জহির শান্ত, সমকালের ফটো সাংবাদিক এনকে রিপন, দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাইনুল হক, আমার শহরের মো: সুমন, চ্যানেল এসের রাজিব সাহা, আজকের কুমিল্লার রাসেল, চ্যানেল বাংলাদেশের মুন্না, দেশ টিভির ক্যামেরা পার্সন রাফিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।মাসব্যাপী ঈদ মার্কেটের ২০টি স্টল রয়েছে থ্রি-পিস, টু-পিস, ইন্ডিয়ান থ্রি পিস, পাকিস্তানি থ্রি পিস, ওড়না হিজাব, বাচ্চাদের জামা কাপড়, বড়দের জামা কাপড়, খেলনা, কসমেটিক, কালার কসমেটিক্স, ভ্যানিটি ব্যাগ, পার্স ব্যাগ, ফুলদানি, ঘর সাজানো ফুল, সংসারিক সাজানো ১৫০ দোকান, প্যাকেজ কুকারি, গুড়া কুকারিজ ইত্যাদি।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ