রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লা সীমান্তে  প্রায় ৩৫ লাখ  টাকা মুল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি জব্দ

    কুমিল্লা সীমান্তে  প্রায় ৩৫ লাখ  টাকা মুল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি জব্দ
    ছবি/কুমিল্লা মেইল

    বৃহস্পতিবার ( ১৩ মার্চ) কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৩৪,৭৬,০০০/- (চৌত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা মূল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি আটক করাকুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ৭ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ১,৪৪,৯৪০ পিস কিং কোবরা বাজি আটক করা হয়। যার সর্বমোট মূল্য-৩৪,৭৬,০০০/- (চৌত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। জানিয়েছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)পিবিজিএমএস, পিএসসি অধিনায়ক,লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস,


    add