কুমিল্লায় আছিয়া স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন পালন করে ধর্ষণ বিরোধী ছাত্রসমাজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫ ২৩:৪৪ পি এম
মাগুরা সেই আছি মারা গেছে, তার স্মরণে সারা দেশের ন্যায় কুমিল্লাতেও এই কর্মসুচি পালন করা হয়।
"ধর্ষকরা রয়ে গেলো
আছিয়া চলে গেলো"
"আমরা আজ এখানে এক গভীর শোক ও ন্যায়বিচারের দাবিতে একত্রিত হয়েছি। আছিয়া, যে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল, তা দেশের প্রতিটি মানুষ জানে। সে আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার প্রতি হওয়া অবিচার আমরা ভুলিনি, ভুলবো না।
শুধু আছিয়া নয় আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশে অগণিত ধর্ষণের ঘটনা ঘটছে যার মধ্যে একটি ঘটনারও দৃষ্টান্তমূলক বিচার এখন অব্দি হয় নি। দল মত নির্বিশেষে সবাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চায়। তাহলে বাস্তবায়ন হচ্ছে না কেন? কে বা কাদের কারণে হচ্ছে না? গণতান্ত্রিক পশ্চিমাদেশে ধর্ষকের মৃত্যুদণ্ডের আইন নেই কিন্তু ইসলামি শরিয়া তে এই আইন আছে। তবুও কেন বাস্তবায়ন হচ্ছে না? ধর্ষকের মৃত্যুদন্ড দিলে কি পশ্চিমা গণতন্ত্রের অপমান হবে?
আইন উপদেষ্টা আসিফ নজরুল আজকের দেওয়া বিবৃতিতে, আগামী সপ্তাহে নারী ও শিশু নির্যাতন আইনে সংশোধন আনা হবে বলেছেন এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস আছিয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে আসামীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
আমরা চাই এর দ্রুত কার্যকর করা হোক এবং শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হোক।
২০ মার্চ ২০১৬ সালে সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যা করা হয়।৯ বছরে বিচার কতদূর হলো??
এমন অসংখ্য ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিচার চাইলে আইনের বিভিন্ন জটিলতা দেখিয়ে রায়ের পর রায় দেওয়া হয়। তবে বাস্তবায়ন ঠিক কতটুকু হয়? আজ আছিয়া ধর্ষণের প্রায় ৭ দিন পর মৃত্যুর খবর শুনে কেনো আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব ৭ দিনের মধ্যে বিচার শুরু হবে বললেন? ধর্ষক প্রমাণিত হওয়ায় পরেই কেন ফাঁসি দেওয়া হলো না?
আইন হতে হবে রাষ্ট্রের জনগণের স্বার্থে। রাষ্ট্রের জনগণ আইনের নিয়মকে শ্রদ্ধা এবং ভয় পাবে এমন আইন প্রয়োগ করতে হবে। যেখানে রাষ্ট্রের সকল জনগণ চায় ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড হোক, তাহলে এত তালবাহনা কেন?
সুতরাং আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানাই- আছিয়ার ধর্ষকের দ্রুততম সময়ে অর্থাৎ ৭ দিনে সর্বোচ্চ শাস্তি হিসেবে জনসম্মুখে ফাসির আদেশ দেওয়ার মাধ্যমে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ন্যায়বিচার যেন বিলম্বিত না হয়, অন্যথায় এটি আমাদের সমাজের জন্য আরও বড় হুমকি হয়ে উঠবে।
আমরা সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই- এই ঘটনার বিচার দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে হবে, যাতে আর কোনো আছিয়াকে এমন পরিণতি বরণ করতে না হয়।
আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের ন্যায্য দাবি জানিয়ে যাচ্ছি এবং বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং আমরা সেই দায়িত্ব পালন করতে সরকারকে বাধ্য করবো।
আছিয়ার জন্য ন্যায়বিচার চাইছি এবং চাইবোই যতদিন না কার্যকর হয়।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ