শুক্রবার, ০৫ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কারামুক্তি পেলেন জামায়াত নেতা শাহ মিজানুর রহমান

    কারামুক্তি পেলেন জামায়াত নেতা শাহ মিজানুর রহমান
    ছবি/কুমিল্লা মেইল


    দীর্ঘ একব বছরেও বেশি কারাবন্দি থাকা পর কুমিল্লা চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর নেতা শাহ মো. মিজানুর রহমান মুক্তিলাভ করেছেন।
    সোমবার  (৩ মার্চ ) সকাল ১০টার দিকে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
    এর আগে সকাল থেকে কারা ফটকে জামায়াতে ইসলামীর শতশত নেতাকর্মী মিজানুর রহমান কে  বরণ করতে জড়ো হন। এ সময় নেতাকর্মীরা সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

    পরে তিনি বেরিয়ে আসলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন চৌদ্দগ্রাম  ও কুমিল্লা মহানগর জামায়াতের  বিপুল সংখ্যক নেতাকর্মী।
    তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি আলোকিত সমাজ গড়তে চায়, আলোকিত মানুষ গড়তে চায়।যেখানে থাকবে না চাঁদাবাজি।দুর্নীতি সহ কোন ধরনের অপকর্ম। এরকম একটি সমাজ গড়ার জন্য। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের ভাইয়েরা কাজ করে যাচ্ছে। এমন একটি সমাজ গড়ার জন্য কতভাবে কাজ করব। তাহলে আমাদের  কাশিনগর একটি আদর্শ সমাজ হিসাবে রূপান্তর হবে।
    কুমিল্লা শহর থেকে শুরু করে চৌদ্দগ্রাম কাশিনগর বাজার পর্যন্ত বেশ কিছু পথসভায় অংশ নেন সেখানে তাকে ফুলের শুভেচছা ও  মালা দিয়ে বরণ করে নেন তারা, মিজানুর রহমান কে পেয়ে তারা আবেগে আপ্লূত হয়ে পড়েন।

    এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের জন্য দেশ টা ছিল একটা জেল খানার মতো  আওয়ামী লীগ সরকার অন্যায় ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছিল।
    চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের হত্যা মামলা সহ শত শত মামলা বাড়ি ভাঙচুর ও নির্যাতনের শিকার হয়েছে। শান্তিতে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারেনি।
    তিনি সব মামলায় জামিনে ছিলেন তারপরও সরকার কারামুক্তিতে বার বার বাধা দিয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়েছেন।

    তার বিরুদ্ধে অন্যায়ভাবে একের পর এক গায়েবি মামলা দেওয়া হয়েছে। তাকে ৬৯টি মামলা দিয়ে হয়রানি করেছে। কিন্তু শত নির্যাতন নিপীড়ন চালিয়েও আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।  
    গত শনিবার  শুনানি শেষে মিজানুর রহমানজামিনের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের দায়েরকৃত আপিল খারিজ করে দেন  বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল।
    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর সেক্রেটারী মুহা. মাহবুবুর রহমান, কুমিল্লা মহানগরীর কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ হুসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারী মুহাম্মদ বেলাল হুসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইসরাইল মজুমদার সহ জামায়াতে ইসলামী যুব সংগঠন  এর অসংখ্য নেতা কর্মী। সংবর্ধনা শেষে   মটর বাইক এবং গাড়ির বহর নিয়ে তার নিজ এলাকা চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা করেন। এতে  কাশিনগর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান মুহা. আলমগীর হোসেন এবং ইউনিয়ন সচিব সুমন   ইউনিয়ন পরিষদে তাকে সংবর্ধনা দেন। সংবর্ধনা শেষে কাশীনগর বাজারে বিশাল মিছিল উত্তর সংক্ষিপ্ত আকারে সমাবেশ হয়।  সমাবেশ শেষে বক্তব্য দেন জেলা সূরা সদস্য মাওলানা আবু বকর,  ইউনিয়ন আমীর মাওলানা মহসিন কবির এবং ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শাহ আলম,  মাস্টার ইয়াসিন ও মাস্টার খোরশেদ আলম  প্রমুখ।


    add