শনিবার, ১৮ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
  • মানবিক সমাজ গঠনে সবার সহযোগিতা চাই- লাকসামের পথসভায় জামায়াতের আমির ডা.শফিকুর রহমান

    মানবিক সমাজ গঠনে সবার সহযোগিতা চাই- লাকসামের পথসভায় জামায়াতের আমির ডা.শফিকুর রহমান
    ছবি- কুমিল্লা মেইল

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান সাংগঠনিক সফরে লক্ষ্মীপুরে যাওয়ার পথে লাকসামে পথসভায় বক্তব্য রাখেন। শুক্রবার (২১ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম বাইপাসে আয়োজিত পথসভায় তিনি বলেন, কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চাই। আগামীর সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কোন অন্যায়ের সাথে আপোষ বা মাথানত নয়,বরং অন্যায় যেখানে, আমাদের সংগ্রাম সেখানে। তিনি বলেন - আমাদের সকল ভালোবাসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যার উদাহরণ জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।যারা কোন অন্যায়ের সাথে আপোষিত না হয়ে,হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন।পরে তিনি আগত সকলকে জামায়াতের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। পথসভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড.এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, লাকসাম সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম মনির, কুমিল্লা জজকোর্ট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারী ডা. শাহাব উদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী শহিদ উল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত নেতাকর্মীরা কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।পরে আমিরে জামায়াত নাথের পেটুয়া স্টেশন বাজারের পথসভায় বক্তব্য রাখেন।

     

     


    add