মুরাদনগরে জামায়াতে'র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ১৮:৪১ পি এম
এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস’ পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মুরাদনগর জামায়াত কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়।
মাওলানা আমির হোসেনের সঞ্চালনায় মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী আমির আ ন ম ইলইয়াস বলেন, ২১ শের ভাষাসৈনিক অধ্যাপক আজমকে মরণোত্তর সম্মাননা প্রদান করতে হবে। ১৯৫২ সালে এ দেশের তরুণ, ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ভাষা নিয়ে মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। তখন গুলিতে প্রাণ হারিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আরও অনেকেই। আমি মহান আল্লাহর কাছে শহীদ ভাষা সৈনিকদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য বিদেশি ভাষা ব্যাবহার থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহিদদের স্বপ্ন সার্থক হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন ,উপজেলা সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী উপজেলা বাইতুলমাল সম্পাদক মাওলানা আবুবকর সরকার, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আবুবকর সিদ্দিক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
- চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন
- সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার
- কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল
- লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন