দাউদকান্দিতে শহীদ দিবসের অনুষ্ঠানে ইভটিজিংয়ে বাধা দেয়ায় সাংবাদিককে মারধর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ১৮:০৭ পি এম
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে বখাটেদের মারধরে আহত হয়েছেন স্কুল শিক্ষক। আহত আবদুর রহমান ঢালী স্থানীয় সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি দৈনিক প্রথম আলো'র দাউদকান্দি প্রতিনিধি হিসেবে কাজ করছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গৌরীপুর বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় শিক্ষক ও শিক্ষর্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মারধরের শিকার শিক্ষক ও সাংবাদিক আবদুর রহমান ঢালী জানান, শহীদ বেধিতে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই বিদ্যালয়ের সামনে বখাটেদের আনাগোনা দেখতে পাই। এ সময় কয়েকজন ছাত্রীকে ইভটিজিং করে কতিপয় বহিরাগত যুবক। আমি তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছি। শ্রদ্ধা নিবেদন শেষে অস্টম শ্রেণির দুই ছাত্রী গেট থেকে বের হলে বখাটেরা আবারও বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে।তখন আমি নিজে ছাত্রীদের অটোরিকশায় উঠিয়ে দেই। তাদেরকে বিদায় দিয়ে বাজারে প্রবেশ করতেই পেছন থেকে ইভটিজিংকারী বখাটে রনি কয়েকজনকে সাথে নিয়ে আমার ওপর অতর্কিত হামলা করে কিল ঘুষি মারে। পরে পথচারীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। হামলাকারী বখাটে রনি গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে ভাড়া বাসায় থাকেন।গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন ঘটনাটি জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠাই। সেখানে থেকে আহত শিক্ষককে উদ্ধার করে পুলিশ।দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
- মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
- চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন
- সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার
- কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল
- লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন