আমরা থামবো না, আমাদের স্বপ্ন পূর্ণ করবই- কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ২১:৪৪ পি এম
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ছা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামবো না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিনদিন ব্যাপী ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফ্রিল্যান্স ইনভেস্টগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। ফেস্টের উদ্বোধনী বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খাঁন। এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
হাসনাত আরও বলেন, আমাদের সবচেয়ে দুর্ভাগের বিষয় হলো, অনেক শিক্ষার্থী এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়। আর মেয়ে শিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেয়া হয়। এটি খুবই দুঃখজনক। আমি বলবো তোমরা স্বপ্নটাকে বড় করে দেখো। ওই স্বপ্নে পৌঁছে দেয়া পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকবো।হাসনাত বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার। যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, আপনরা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন। সবগুলো স্টল ঘুরিয়ে দেখান এবং মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন আপনারা সন্তান এই ফেস্ট থেকে কি শিখতে পেরেছে? এর আগে হাসনাত আবদুল্লাহ অতিথিদের সাথে নিয়ে মেলার বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে মোট ৩৯টি স্টল রয়েছ।এ দিকে মেলায় বিকালে অংশগ্রহণ করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। খালি গলায় গান পরিবেশন করে মঞ্চ কাপিয়েছেন তিনি। পরে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
- মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
- চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন
- সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার
- কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল
- লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন