লাকসামে বিএনপির জনসভায় মির্জা ফখরুল- দ্রুত ভোটটা দেন, নির্বাচনটা দেন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ২১:০০ পি এম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, সরকারকে অনুরোধ করবো জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করবো, এমন কোনো কথা বলবেন না যাতে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। অতীতে সরকার ছিলাম ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরাই সরকারে যাবো। তাই নির্বাচনের পদ্ধতিতে একটি স্থিতিশীল অবস্থার পরিবর্তন প্রয়োজন। সামগ্রিক প্রেক্ষাপটে আমরা বলছি তাড়াতাড়ি ভোটটা দেন, নির্বাচনটা দেন। ভোট তাড়াতাড়ি দিলে একটা সরকার আসবে। যার পেছনে জনগণ থাকবে। যতো বড় বড় লোক দিয়েই সরকার চলুক পেছনে জনগণ থাকতে হবে। তাই আমরা বলছি কালবিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। তার জন্য যতটুকু সংস্কার করা দরকার তা করে ভোট দিন। কবে ভোট হবে, কিভাবে ভোট হবে একটু জানিয়ে দেন। এরপর দেশ কিছুটা শান্ত হবে, স্থিতিশীল হবে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লাকসাম স্টেডিয়াম মাঠে কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয় সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি খালেদ হোসেন মাহবুব শ্যামল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, লাকসাম সেই এলাকা যেখানে বিগত সরকারের সময় মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আপনাদের একজন মন্ত্রী ছিলো তাজুল ইসলাম তাই না! তার অত্যাচারে নির্যাতনে এলাকার মানুষ এখানে আসতে পারতো না। বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি ঘর ভেঙে দিতো। তুলে নিয়ে যেতো। তিনি এখন কোথায় পালিয়েছে? কোথায় পালিয়েছে তাও জানেন না আপনারা। অত্যাচার নির্যাতন ও অবিচারকারীদের তাদের পরিণতি এরকমই হয়।
লাকসাম থেকে গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন পারভেজের বিষয়ে তিনি বলেন, লাকসাম থেকে দু’জন গুম হয়। একজনের ডাকনাম সাইফুল ইসলাম হিরো। আরেকজন হুমায়ুন পারভেজ। তাদের সন্তানরা এখানে আছ তাদের বাবা গুম হওয়ার পর যখন বেগম জিয়ার সাথে তারা দেখা করতে গিয়েছিল, তাদের চেহারা এখনো মনে পড়লে বুক ফেটে যায়। তারা মনে করে তাদের বাবা এখনো ফিরবেন।
তিনি বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন অনেকে অনেক কথা বলেন। এমন এমন কথা বলেন যেন তারাই দেশটার জন্য সংগ্রাম করেছে। আমরা সবাই বাংলাদেশে ঘরে বসে ছিলাম। বিদেশে বসে অনেক কথা বলা যায়। দেশে আমরা যারা সংগ্রাম করলাম, রক্ত দিলাম, যাদের মায়ের কাছ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে গেল, সেই একটা অবস্থায় আমরা যেন কিছুই করিনি।
নির্বাচন দাবি করে মির্জা ফখরুল বলেন, আমরা চাই এ সরকার সফল হয়ে একটা নির্বাচন দিক। সরকার সংস্থার জন্য ছয়টা কমিশন বানিয়েছে। বলেনতো সাধারণ মানুষ সংস্কার কথাটা কতটুকু বুঝেন? সরাসরি বুঝি, কয়টা ভাত, মোটা কাপড়, ছেলে মেয়ে অসুস্থ হলে তার চিকিৎসা ও লেখাপড়ার ব্যবস্থা। এটাই আমাদের সংস্কার তাইনা? আমরা জানি, এখন যে অবস্থায় আছি সে অবস্থায় বাংলাদেশে কোন শান্তি আসবে না। তাই তারা কেমন ৩১ দফা প্রয়োজন। যাতে সকল বিষয় সংস্কারের কথা আছে।
আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পালিয়ে গেছে হাসিনা বেগম। হাসিনা বেগম গিয়ে আবার দিল্লিতে বসেছেন। সেখানে গিয়ে আবার দিল্লিতে বসে নানান রকম ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই ভারত আমাদের প্রতিবেশী। তাদের অস্বীকার করার কোন সুযোগ নেই। তারা যদি মনে করে থাকে আওয়ামীলীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা পাশে পাবেনা। বাংলাদেশে আওয়ামী লীগ একটি ঘৃনিত রাজনৈতিক দল।
অনেক ত্যাগের মাধ্যমে এ দেশ থেকে হাসিনাকে বিদায় করতে পেরেছি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আসুন সব রাজনৈতিক দল, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই, কেউ ৭১ কে কটাক্ষ করে কথা বলবেন না। ২৪কে কটাক্ষ করলে যেমন মানুষ করে নেবে না, ৭১কে কটাক্ষ করলেও মানুষ মেনে নেবে ন।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান