কুমিল্লার মিরপুর হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১৯:০৭ পি এম
এন এ মুরাদ, মুরাদনগর।। পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাসড়কে, মাদক, চুরি, ছিনতাই ও দূর্ঘটনা হ্রাস করতে কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়।হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাদি'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআইজি হাবিবুর রহমান খান (অপারেসন-পূর্ব বিভাগ) হাইওয়ে পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা।প্রধান অতিথি বলেন, " হাইওয়ে সড়কে যে কোনো অপরাধ দমনে হাইওয়ে পুলিশের তৎপরতা আগের চেয়ে বেশি । মাদক, চোরাকারবারি ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। দুর্ঘটচনা রোধে গাড়ির চালকদের সচেতন হওয়া জরুরি। তিনি যেকোনো অপরাধ দমনে হাইওয়ে পুলিশের পাশাপাশি সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডি আইজি মো. খাইরুল আমিন।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ পারভেজ আলী। সভা শেষে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন ডিআইজি হাবিবুর রহমান খান। এ সময় তিনি হাইওয়ে পুলিশের নানা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। উক্ত সভায় স্থানীয় জনতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, পরিবহন খাতের মালিক-শ্রমিক ও কমিউনিটি পুলিশিং সদস্যরা উপস্থিত ছিলেন।
- মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে তরুনদের মাঝে শতাধিক ফুটবল বিতরণ
- চৌদ্দগ্রামে এডভোকেট রাশেদুল আলম সবুজের চেম্বার উদ্বোধন
- সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার
- কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল
- লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন