দাউদকান্দিতে ঘনা কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে ৮টি যানবাহন, আহত ১৫
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৩৩ পি এম
কুমিল্লা উত্তর, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, (বাসস): কুমিল্লায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাস'সহ কমপক্ষে ৮টি যানবাহন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংগলাতলী থেকে ঢাকামুখী আমিরাবাদ স্টেশন পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ১২ জন গৌরীপুরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর বাকীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন দাউদকান্দি মডলে থানার অফসিার ইনর্চাজ জুনায়তে চৌধুরী। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৬টা-৭টার মধ্যে যেকোনো সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। তখন আরেকটি যাত্রীবাহী ও মাইক্রোর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আবদুল বাতেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরে মহাসড়কে কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিলো না। যাত্রীবাহী বাস মাইক্রোবাসগুলো একটার সাথে আরেকটার ধাক্কা লাগে। তখন পরপর ৮টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার দিদার হোসেন বলেন- ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ১২ জন আহত রোগী আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে বাকী ২-৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি নুরুল আফসার বলেন, সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। যানজট না থাকলেও মহাসড়কে যান চলাচল কিছুটা ধীরগতি বলে তিনি জানান।
ছবি আছে: ১৮-০২-২০২৫ (মহসীন কবির)
০১৬২৯২০২৮৬৪- কুমিল্লা উত্তর
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান