নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২২ এএম
ছাত্র-জনতার আন্দোলনে দুই জনকে হত্যা ও হত্যাচেষ্টার মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলরেক গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপÍ কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। এর আগে সোমবার (১৭ ফেব্রæয়ারি) দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়াা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান গ্রেফতারের পর নিরাপত্তাজনিত কারণে আসামি রুবেলকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
পুলিশ জানায় হত্যা মামলার আসামি হওয়ার পরও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালনি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতেন। গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার নিউমার্কেট সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাস চালক আব্দুর রাজ্জাক রুবেলে (বাদশা রুবেল) ও দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক তিনটি মামলার আসামি তিনি। এছাড়াও আরও পৃথক কয়েকটি হত্যাচেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান