মুরাদনগরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খসরু গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ২১:৩১ পি এম
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাইয়ুম খসরুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ঢাকার কলাবাগান থানাধীন গ্রীন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মৃত সৈয়দ আব্দুল কুদ্দুসের ছেলে। সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু ২০১৪-২০১৯ সাল পর্যন্ত মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান সৈয়দ আব্দুল কাইয়ুম খুসরুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কলাবাগান থানায় তার বিরুদ্ধে পুরনো মামলা ছিলো। সেই মামলায় রবিবার রাতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান