চান্দিনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ২১:১৩ পি এম
আবু সাঈদ: কুমিল্লার চান্দিনা উপজেলার লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রাসার মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা আলী নেওয়াজ ওয়াজেদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- জোয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু তাহের ভূইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন- মাদ্রাসার গভার্নিং বডির সদস্য মো. মঞ্জুরুল আলম মঞ্জু, মো. জসিম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মাসুমুর রহমান মাসুদ, মাওলানা রফিকুল ইসলাম, প্রক্তন শিক্ষার্থী মো. ইসমাইল, মো. আবু রায়হান। সঞ্চালনা করেন- মাদ্রাসার সহকারী শিক্ষক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারী এবং মাদ্রাসার প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান