রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla. মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস
  • চান্দিনার জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বাহারী পিঠা উৎসব

    চান্দিনার জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বাহারী পিঠা উৎসব
    ছবি- কুমিল্লা মেইল

    আবু সাঈদ: কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে বর্ণাঢ্য আয়োজনে চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ওই উৎসব অনুষ্ঠিত হয়। জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম ফিতা কেটে ওই উৎসবের উদ্বোধন করেন। পিঠা উৎসবে মোট ১৩টি স্টলে প্রায় ৩০ রকমের বাহারি পিঠা নিয়ে বসেছেন শিক্ষার্থীরা। পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসসের আমেজ বিরাজ করেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম বলেন, জিনিয়াসে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে পিঠা উৎসব। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাঙালির নানা রকমের পিঠার সঙ্গে পরিচিত হতে পারবে। আমাদের বাঙালি সংস্কৃতি ধরে রাখতেই এমন আয়োন।  পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদেরক মাঝে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়। 
    প্লে শ্রেণির শিক্ষার্থীর মা নাসরিন জাহান সাথী বলেন, জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের এমন আয়োজন অনেক আনন্দের। তাদের প্লে গ্রাউন্ডে বাচ্চারা খেলাধুলা করতে পারে। জিনিয়াসের এমন সৃজনশীল কাজগুলো সত্যিই প্রশংসার দাবিদার। 
    পিঠা উৎসবে উপস্থিত ছিলেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, 
    মাসুদুর রহমান, আল মাহমুদ, সুমি আক্তার, আয়েশা আক্তার, সুমা রানী,শাহজালাল, মুন্না চক্রবর্তী, জেসমিন আক্তার, মানসুরা আক্তার, আরমান হোসাইন, নিগার সুলতানা নিঝুম, মোশাররফ হোসেন, ফারহানা আক্তার মুন্নি,ফয়সাল আহমেদ রাজিব, জামিলা আক্তার, নাসরিন আক্তার, মজিবুল বাশার, মাসুম আহমেদ প্রমুখ।
     


    add