নাটাব কুমিল্লার সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক শাহাজাদা এমরান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৫ ২০:৩৪ পি এম
মো. তরিকুল ইসলাম তরুণ।। সাংবাদিক, সংগঠক, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও টকশো উপস্থাপক শাহাজাদা এমরান বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) বিকালে নাটাব কুমিল্লার নির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে নাটাব কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহানকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে অনুরোধ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। উল্লেখ্য, সাংবাদিক শাহাজাদা এমরান গত ১৭ বছর ধরে কুমিল্লায় যক্ষ্মা রোগ প্রতিরোধে অনন্য ভুমিকা পালন করে আসছেন। যক্ষ্মা রোগ প্রতিরোধ আন্দোলনে বিশেষ অবদান রাখায় শাহাজাদা এমরানকে ২০১৩ সালে নাটাব কুমিল্লা থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ