ভিক্টোরিয়ার ব্যবস্থাপনা বিভাগ ৩৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৫ ২১:৫৮ পি এম
এসো মিলি প্রাণের টানে, বন্ধুত্বের ঐক্যতানে। এই স্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য পুনর্মিলনীর আয়োজন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগ ৩৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার (১১ জানুয়ারি) কুমিল্লা কোটবাড়ীর ম্যাজিক প্যারাডাইস বিনোদন কেন্দ্রে দিনব্যাপী এ অনুষ্ঠানের আহবায়ক মো. জাহিদুল ইসলামে সভাপত্বিতে এবং সদস্য সচিব মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নিজামুল করিম। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. শাহ আলম ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী। সম্মানিত অতিথি ছিলেন বাসস ও বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি মহসীন কবির। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। এতে অংশগ্রহণ করেন শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। খেলাধুলা, সাংস্কৃতিক পর্ব ও আর্কষণীয় রেফেল ড্রসহ বিভিন্ন ইভেন্ট দারুণ উপভোগ করেন তারা। দীর্ঘ দিনের সহপাঠীদের কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাময়িক সময়ের জন্য যেন শিক্ষা জীবনে ফিরে যান। প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন বন্ধুত্ব অটুট রাখতে যেকোনো ত্যাগ শিকার করতে তারা প্রস্তুত। পুনর্মিলনীতে উপস্থিত সবাইকে একটি টি-শার্ট ও টোকেন অফ লাভ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে আহবায়ক মো. জাহিদুল ইসলাম, সদস্য মো. আল আমিন, মো. সাইফুল ইসলাম সৌখিন, ও মো. ওমর ফারুক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত না থেকেও আর্থিকভাবে সহযোগিতা করেন জাপান প্রবাসী বন্ধু মো. সাইফুর রহমান, লন্ডন প্রবাসী জেসমিন আক্তার বিথী, কানাডা প্রবাসী মো. জিয়াউল হক জিতু এবং অনির্বান চন্দ্র অমিত।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ