রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমেকের নিউরো সার্জারি বিভাগের প্রধান হলেন ইলিয়াস নাঈম

    কুমেকের নিউরো সার্জারি বিভাগের প্রধান হলেন ইলিয়াস নাঈম
    ছবি- কুমিল্লা মেইল

    আবদুল্লাহ আল মারুফ।। কুমিল্লা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের প্রধান হলেন কুমিল্লার কৃতি সন্তান সহকারী অধ্যাপক ডা. এ এন এম ইলিয়াস নাঈম। মঙ্গলবার (৭ জানুয়ারি) কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।  জানা গেছে, ডা. ইলিয়াস নাঈম কুমিল্লা হাই স্কুল থেকে এসএসসি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি বাংলাদেশে সরকারিভাবে সর্বপ্রথম নিউরো সার্জারিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।
    জানা গেছে, ২০০৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এই চিকিৎসক। বিগত ২১ বছর যাবত বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছেন। তিনি বিগত ১০ বছর বাংলাদেশের দেশের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে কর্মরত ছিলেন। গত ৬ বছর যাবত কুমিল্লা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।এদিকে কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের প্রধান হওয়ায় ডা. এ এন এম ইলিয়াস নাঈমকে ফুলের শুভেচ্ছা জানান মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি. এর কুমিল্লা শাখা। এই সময়ে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার এস কে রায়, ম্যানেজার (এডমিন) শওকত উল আলম প্রমুখ। কুমিল্লা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের প্রধান হওয়া ডা. এ এন এম ইলিয়াস নাঈম বলেন, ২১ বছর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিয়ে আসছি। কুমিল্লা মেডিকেল কলেজে আছি ৬ বছর। সেবার মানকে আরও গতিশীল করতে যা যা করা দরকার ইনশাল্লাহ তা করার চেষ্টা করবো। তাছাড়া শিক্ষার্থী বান্ধব বিভাগ গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।
     


    add